অপরাধআইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

সিনহা হত্যা মামলায় এপিবিএন’র ৩ সদস্যকে রিমান্ডে নিয়েছে র‌্যাব

সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩ সদস্যকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে, তাদেরকে র‌্যাব কার্যালয়ে রিমান্ডের জন্য নিয়ে যাওয়া হয়। রিমান্ডে নেয়া এপিবিএন সদস্যরা হলো- সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মোঃ রাজিব ও মোঃ আবদুল্লাহ।

৩১ জুলাই রাতে সাবেক মেজর সিনহা নিহতের সময় টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন তারা। এ তিন আসামীকে গ্রেফতার করে গত ১৮ আগস্ট ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলো র‌্যাব।

এর প্রেক্ষিতে তখন আদালত তাদের ৭ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, র‌্যাব কার্যালয়ে রিমান্ডে পঞ্চম দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে, মামলার মূল তিন আসামী টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button