প্রধানমন্ত্রীবাংলাদেশ
একনেক সভায় ৫ প্রকল্পের অনুমোদন

ঢাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে, দেড় হাজার কোটি টাকার প্রকল্পসহ ২ হাজার ৫৭০ কোটি টাকার ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বিদ্যুৎ প্রকল্পের আওতায়, তৈরি করা হবে ৬টি সাবস্টেশন। স্থাপিত হবে ক্যাপাসিটি ব্যাংক ও স্মার্ট গ্রিড।
এদিকে, ৭৯৮ কোটি টাকা ব্যয়ে দেশের ১১ উপেজলায় শেখ কামাল ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। তাদের সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে।
এছাড়াও বৈঠকে বন্ধ সিনেমা হলগুলো আবারও চালুর বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।



