আন্তর্জাতিকএশিয়া

লাদাখে ফের ভারতীয় সেনা নিহত

লাদাখে চীনের সঙ্গে ফের সংঘর্ষে প্রাণ গেলো ভারতীয় সেনার। হিমালয়ের পাদদেশে দুই বাহিনীর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশ।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। তবে ভারত দাবি করেছে, লাদাখ সীমান্তের কাছে চীনের উস্কানিমূলক পদক্ষেপ রুখে দিয়েছে তাদের সেনারা। কিন্তু হতাহতের বিষয়ে কিছু জানায়নি নয়াদিল্লি।

সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগংয়ে স্থিতাবস্থা ভেঙ্গে ভারতীয় ভূখণ্ডের ভিতরে ঢোকার চেষ্টা করে চীনের সেনা। ভারতীয় সেনা তা আটকে দিতে পেরেছে। ঘটনাটি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-চীন সীমান্তে।

এদিকে, নতুন করে যেন আর সমস্যা না বাড়ে এ বিষয়ে আলোচনা চলছে দু’দেশের মধ্যে।

সংশ্লিষ্ট খবর

Back to top button