
রাজধানীর মতিঝিলে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার দিকে মধুমিতা সিনেমা হলের পেছনের গ্যারেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে গ্যারেজে থাকা ২টি বাস পুড়ে গেছে।
বাংলাটিভি/ এস



