প্রতিটি মানুষের করোনার টিকা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ২০২০-২০২১ বছরের জনপ্রশাসন পদক প্রদান করা হয় ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেলন হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরইমধ্যে দেশে এক কোটি ৮৭ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবার জন্য টিকা নিশ্চিত করা হবে। এ সময় মানুষের সেবায় আত্মনিয়োগ করতেও সরকারি কর্মকর্তাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এছাড়াও ভালো কাজের জন্য স্বীকৃতি মিলবে, কিন্তু অপরাধ করলে কোন ক্ষমা নেই বলেও হুশিয়ারী দেন সরকার প্রধান।
বাংলাটিভি/ এস



