বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

করোনা সংকট মোকাবেলায় সবধরনের পদক্ষেপ নিয়েছে সরকার: কাদের

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত গণটিকাদান কার্যক্রম সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক  বিশেষ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় মহামারি সংকট মোকাবেলায় জনগনের পাশে না থেকে বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর ও দলের সহযোগি-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

এতে যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,  করোনা সংকট মোকাবেলায় ইতোমধ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।এরই অংশ হিসেবে শিগগির শুরু হতে যাওয়া সরকারের গণটিকাদান কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান কাদের।

ওবায়দুল কাদের আরো বলেন, করোনা মহামারির এই সময়ে সরকার যখন দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায়  ব্যস্ত,বিএনপি তখন জনগনের পাশে না থেকে সরকারের অন্ধ সমালোচনা করছে।এ সময় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা নেয়ার পাশাপাশি সবাইকে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহবান জানান কাদের।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button