শহীদ শেখ কামাল একজন ক্রীড়া সংগঠক, পদ পদবির প্রতি মোহ ছিলনা: তাপস

বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল একজন আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে জাতি গঠনে নিজেকে নিবেদিত করেছিলেন এবং তার পদ-পদবি-ক্ষমতার প্রতি আকর্ষণ ছিল না। বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
৫ আগস্ট বৃহস্পতিবার সকালে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তাঁর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মেয়র তাপস এসব কথা বলেন।
মেয়র বলেন, শহিদ শেখ কামাল জাতির পিতার সুযোগ্য সন্তান হওয়া সত্ত্বেও নিজেকে জাতি গঠনে নিবেদিত করেছিলেন। কোনো পদ-পদবি-ক্ষমতার প্রতি তাঁর আকর্ষণ ছিল না। একজন সাংস্কৃতিক কর্মী, একজন আধুনিক ক্রীড়া সংগঠক হিসেবে জাতি গঠনে তিনি নিজেকে নিবেদিত করেছিলেন।
তাপস বলেন, ‘শহিদ শেখ কামাল স্বপ্ন দেখেছিলেন, ক্রীড়াঙ্গন হবে বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার অন্যতম উপাদান। আজ বাংলাদেশ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারায়। তাই আজ শহিদ শেখ কামালকে বিশেষ করে মনে পড়ছে।
শেখ কামালের জীবন থেকে প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা গ্রহণ করবে একজন নাগরিক হিসেবে শেখ কামালের দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং দেশ গঠনে নিঃস্বার্থভাবে নিজেকে নিয়োজিত করার আকাঙ্ক্ষা, নিজেকে উৎসর্গ করার যে অনুপ্রেরণা তাঁর মধ্যে বিরাজমান ছিল, তা শুধু আজকের প্রজন্মই নয়, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা গ্রহণ করবে।
বাংলাটিভি/এস



