বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

রাজনীতিতে টিকে থাকার জন্য বিএনপি ভাঁওতাবাজি করছে: কাদের

রাজনীতিতে টিকে থাকার জন্য বিএনপি নানা ধরনের ভাঁওতাবাজি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।এ সময় দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বঙ্গমাতার অবদানের কথা তুলে ধরেন তিনি।

দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আলোচনা সভা ও করোনার সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা।

এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে জন বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সরকারকে নিয়ে মিথ্যাচারে লিপ্ত রয়েছে।

এর আগে,সকালে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের স্বাধীনতা আন্দোলনের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন বঙ্গমাতা।

পরে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে শ্রদ্ধা জানান।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button