বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

জীবন-জীবিকার জন্যই লকডাউন শিথিল : কাদের  

মানুষের জীবন-জীবিকার তাগিদেই সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে, তবে প্রয়োজনে আবারো কঠোর লকডাউন দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে, আগের ভাড়ায় পরিপূর্ণ যাত্রী নিয়েই যানবাহন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে, মহাসড়কের যাত্রা মুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যে লকডাউন শিথিলের সিদ্ধান্ত কতোটা যৌক্তিক জানতে চাইলে মন্ত্রী বলেন, সংক্রমণ নিয়ন্ত্রনে যেমন কঠোরতা প্রয়োজন ঠিক তেমনি সবার জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। তবে প্রয়োজনে আবারো কঠোর সিদ্ধান্ত আসতে পারে।

লকডাউন শেষে স্বাভাবিক ভাড়ায় পরিপূর্ণ যাত্রী নিয়ে যানবাহন চলার ক্ষেত্রে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

তবে অর্ধেক গণপরিবহন চলার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে, সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করার প্রয়োজন ছিলো বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button