
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে দুই নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে।রোববার ১৫ আগস্ট সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেণ্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকে পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজনকে মৃত পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর আরও ছয় জনের মৃত্যু হয়।
বাংলাটিভি/ এস



