আইন-বিচারবাংলাদেশ

ফোনে আড়িপাতা রোধে রিট শুনানি ২ সপ্তাহ পেছাল

ফোনে আড়ি পাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের ঘটনাগুলো তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রিট শুনানিতে অ্যাটর্নি জেনারেল থাকবেন বলে রাষ্ট্র পক্ষ সময় চাওয়ায় দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট।

আড়ি পাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের ২০টি ঘটনায় কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চেয়ে গেল ১০ আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। রিটটি শুনানির জন্য আজ কার্যতালিকায় ওঠে।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button