বাংলাদেশদুর্ঘটনা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতদের মধ্যে চারজন পুরুষ দুইজন নারী। সোমবার সকাল পৌনে ৮টার দিকে শায়েস্তাগঞ্জের ওলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ এলাকার ফান্ড্রাইল গ্রামের বাসিন্দা দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক আহদ মিয়া (৩০), তার স্ত্রী হনুফা আক্তার (২৫), একই গ্রামের সোহাগ মিয়া (২৮), একই গ্রামের স্বপন মিয়া (২৬), চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি গ্রামের রাহেলা আক্তার (৩০) ও একই গ্রামের আলমগীর মিয়া (২৮)। আহত নারীর নাম রাজিয়া আক্তার (২৭)। তিনিও শ্রীবাড়ি গ্রামের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button