বাংলাদেশঅন্যান্য

করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু; নতুন শনাক্ত ৬,৯৫৯

করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৫৯ জন।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। করোনায় মৃত্যু আগের দিনের চেয়ে কমলেও নতুন রোগী শনাক্ত এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ০৮ শতাংশ। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৮৬১। আর মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩৪৯ জনের। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button