বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা মেনে নেয়া হবে না: কাদের

দক্ষিণ এশিয়ার একটি দেশের ক্ষমতা বদলে দেশের কিছু রাজনৈতিক দলের উচ্ছ্বাস বেড়ে গেছে,তবে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা মেনে নেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলিয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল বিএনপির নিজেদের ক্ষমতা জানান দিতেই চন্দ্রিমা উদ্যানে পুলিশের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধু’র দর্শন ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা এবং করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় আফগানিস্তানে তালেবানের সরকার গঠনকে কেন্দ্র করে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের উচ্ছ্বাস প্রসঙ্গে কথা বলেন তিনি।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীরা মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে জড়ো হয়েছিল এবং এতে বাঁধা দেয়ায়, পুলিশের উপর হামলা হয় বলেও অভিযোগ করেন কাদের। এ সময় বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসারও আহবান জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button