বাংলাদেশদুর্ঘটনা

দিনাজপুরে বজ্রপাতের ঘটনায় ৭ জনের মৃত্যু

দিনাজপুরে বজ্রপাতের ঘটনায় ৭ জন মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) বিকেলে পৃথক বজ্রপাতে দিনাজপুর শহরে ৪ জন আর চিরিরবন্দর উপজেলায়  ৩ জনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার মনোয়ার চৌধুরীর পুকুরের পাশে টিনশেড ঘরে বজ্রপাতে চার কিশোর মারা যায়। মৃতরা হলো- রেলঘুণ্টি এলাকার সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২)।

প্রায় একই সময়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় তিনজনের মৃত্যু হয়। সেখানে মৃতরা হলো- গুড়িয়াপাড়ার মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) এবং আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

জানা গেছে, শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার কিছু কিশোর পুকুরের পাড়ে মোবাইলে গেম খেলছিল। এসময় বৃষ্টি শুরু হলে পাশের টিনশেড ঘরে আশ্রয় নেয় তারা। এসময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন। আহতরা হলো- বাবলুর ছেলে আতিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৩টায় ওই গ্রামের একটি পুকুরে তিনজন মাছ ধরছিলেন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button