বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

নীতিমালার বাইরে চলমান অনলাইন টেলিভিশন পোর্টাল গুলো বন্ধে দ্রত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের অনলাইন পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নেতিবাচক রাজনীতি পরিহার করে সুস্থ ধারার ফিরে আসার আহবান জানান তিনি।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন,ক্র্যাবের অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।

এ সময় অনলাইন পোর্টাল ও আইপি টিভির অনুমোদনে যাচাই বাছাই চলছে  জানিয়ে মন্ত্রী বলেন,যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে কারও যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করে জনকল্যাণে কাজ করার আহবান জানান মন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button