
হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় করা বিস্ফোরক মামলায় তাকে খুলনা অতিরিক্ত মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) বিস্ফোরক মামলায় হাজিরা দিতে বেলা ১১টায় তাকে খুলনা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। বিচারক এস এম আশিকুর রহমানের আদালতে শুনানি শুরু হয়। এ মামলায় ১০৭ জন এজাহারনামীও এবং হাজার হাজার আসামি রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোটেড একেএম ইকবাল হোসেন। আসামি পক্ষে ছিলেন সৈয়দ তৌফিক উল্লাহ।
শুনানি শেষে মামুনুলকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এরপর তাকে আবার কড়া নিরাপত্তায় খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আগামী ১০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) তাকে পুলিশি হেফাজতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা কারাগারে হস্তান্তর করা হয়।



