বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
পদ্মাসেতুতে সড়কপথ উদ্বোধনের দিনই রেলপথও চালুর আশা রেলমন্ত্রীর

আগামী বছর পদ্মাসেতুতে সড়কপথ উদ্বোধনের দিনই রেলপথও চালুর আশা করছেন রেলমন্ত্রী। সেটি সম্ভব না হলে, ২০২২’এর ১৬ ডিসেম্বর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের পরিকল্পনার কথা জানান তিনি।
দুপুরে, নবনির্মিত রেলপথের মুন্সীগঞ্জের লৌহজং কাজীর পাগলা থেকে পদ্মাসেতু পর্যন্ত অংশ পরিদর্শন করে, রেলমন্ত্রী এসব কথা বলেন। এসময় রেলওয়ের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা ছাড়াও সেতু বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত রেলওয়ের ৭১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া সেতু সংযুক্ত সকল কাজই দ্রুত এগিয়ে চলছে বলেও জানান রেলমন্ত্রী।
বাংলাটিভি/ সাকিব



