
স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের খুব দ্রুত সময়ের মধ্যে ফাইজারের টিকা দেয়া হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে, মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পৌরভবনে মতবিনিময় সভায়, তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত দেশে আড়াই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। ডাব্লিউএইচও’র সঙ্গে আরো ১০ কোটি টিকা নেয়ার জন্য চুক্তি হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়েছে।
বাংলাটিভি/ সাকিব



