
রাজধানীর গাবতলীর তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
আমিনবাজার থেকে ১৮ জন একটি কাঠের নৌকায় করে গাবতলী আসছিলেন। তাঁদের বেশির ভাগই দিনমজুর। মাঝপথে তুরাগ নদে নৌকাটি ডুবে গেলে ১১ জন সাঁতরে নদীর পাড়ে চলে আসেন। বাকি সাত জন নিখোঁজ ছিল।
তাদের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে,ঘটনাটি ভোরে ঘটলেও ফায়ার সার্ভিস খবর পায় সকাল ৮টা ৫০ মিনিটে। আমাদের ডুবুরি দল নিখোঁজ চার জনকে উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাটি কেন ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস।
বাংলাটিভি/শহীদ



