
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। রোববার (১০ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বারজজ আদালত এই আদেশ দেন।
ফলে, বিএফইউজে নির্বাচন ২৩ অক্টোবর হতে বাধা নেই বলে নিশ্চিত করেছেন আপিল আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল।
আদালতে আজ আপিল আবেদনের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
বাংলাটিভি/ সাকিব



