ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যাবসায়ীদের প্রতি আহ্বান কাদেরের

দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে তাই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর শেখ হাসিনার দূরদর্শিতার করোনাকালে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সকালে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় যোগ দিয়ে তারা এসব কথা বলেন।
সকালে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির উদ্যোগে করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ৭১-এর পরাজিত শক্তি নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে উল্লেখ করে এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক হওয়ার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মহামারী করোনাকালে বিশ্বের অনেক দেশ অর্থনীতিতে পিছিয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান শিল্প এবং বাণিজ্য মন্ত্রী।আগামীতে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শেখ হাসিনার হাত ধরে দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও জানান বক্তারা।
বাংলাটিভি/শহীদ



