বাংলাদেশ
করোনায় আরও তিনজনের মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯০৪ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে ২০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৫৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন করোনা থেকে সুস্থ হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৪টি ল্যাবে ১৭ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ৬৩০টি। করোনা শনাক্তের হার এক দশমিক ১৮ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ।
বাংলাটিভি/ সাকিব



