বাংলাদেশআইন-বিচার

মডেল তিন্নি হত্যা মামলার রায় পেছাল

মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় রায় পিছিয়েছে। আজ সোমবার সপ্তম অতিরিক্ত জেলা জজ কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম জানান, এ মামলায় তিন্নির বাবা ও চাচার সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ না হওয়ায় রায় ঘোষণার তারিখ বিচারক পিছিয়েছেন।

এর আগে গত ২৬ অক্টোবর মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু, রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির রায় স্থগিত করে যুক্তিতর্কের আবেদন করা হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষকে ওই দিনই যুক্তিতর্ক শেষ করতে বলা হয়।

মামলার নথি থেকে জানা যায়, কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে ২০০২ সালের ১০ নভেম্বর রাতে মডেল তিন্নির লাশ পাওয়া যায়। পরের দিন অজ্ঞাত পরিচয়ে আসামির বিরুদ্ধে মামলা করেন কেরাণীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সফি উদ্দিন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button