বাংলাদেশপ্রধানমন্ত্রী

দেশেই ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন করোনাসহ বিভিন্ন রোগের টিকা দেশেই উৎপাদনের লক্ষ্যে ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আজ বুধবার আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে টিকা উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিটিউট প্রতিষ্ঠা এবং ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের রীতি অনুযায়ী আজ শোক প্রস্তাব আনা হলে তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা শেষে সংসদ মুলতবি করা হয়। এর পর প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button