বাংলাদেশআওয়ামী লীগসরকার

আন্তর্জাতিক বাজারে কমলে,কমবে ভোগ্যপণ্যের দাম: বাণিজ্যমন্ত্রী

ডাল, তেল, চিনি ও পেঁয়াজ অধিকাংশ ভোগ্যপণ্য আমদানি নির্ভর হওয়ায়  আন্তর্জাতিক বাজারে দাম না কমলে, দেশে কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তেল, চিনি, পেঁয়াজ ও ডালসহ যে কয়টি ভোগ্যপণ্য আছে এগুলো সবই আন্তর্জাতিক বাজার থেকে কিনতে হয়। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজার থেকে কিনে আনতে যে দাম পড়ে, তার ওপর পর্যালোচনা করে দাম নির্ধারণ করা হয়। তাই আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমলে দেশে তা কমানো সম্ভব নয়।  তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমার একটা প্রবণতা দেখা দিয়েছে। যদি কমতে থাকে তাহলে নতুন দাম অনুসারে আবার দাম নির্ধারণ করব। কিন্তু সেটার প্রভাব পড়তে একটু সময় লাগবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button