পরিকল্পিত উন্নয়নের ফলেই দেশে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত উন্নয়নের ফলেই শত বাধা অতিক্রম করে দেশে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকেলে সংসদে বিশেষ আলোচনায় তিনি এ কথা বলেন তিনি।
বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দেশ বলেও মন্তব্য করেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় সংসদে বিশেষ আলোচনার প্রস্তাব তুলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উত্থাপিত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা।
এ সময় শেখ হাসিনা, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন এবং দেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তুলে ধরেন বর্তমান সরকারের পরিকল্পিত ধারাবাহিক অগ্রযাত্রার কথাও।
বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেয়ায় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দেশ বাংলাদেশ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের একটি মানুষও ঠিকানাহীন থাকবে না উল্লেখ করে সব চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলারূপে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন সরকারপ্রধান।
বাংলাটিভি/ সাকিব



