বাংলাদেশ
বিমানবন্দরে গাড়ির ধাক্কায় পাঠাওচালক নিহত

রাজধানীর বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে গাড়ির ধাক্কা ইউসুফ মিয়া (২০) নামে এক পাঠাওচালক নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) দিনগত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিহত ইউসুফের বন্ধু শাহীন বলেন, ইউসুফ পাঠাও চালানোর পাশাপাশি কাশিয়ানী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়।
বাংলাটিভি/ সাকিব



