শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগির যৌক্তিক সিদ্ধান্ত আসবে: কাদের

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আগামী শনিবারের (২৭ নভেম্বর) মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে সরকার গলা টিপে মারছে না। এখানে বিষয়টা আইনগত। মানবিক বিষয়টাও আছে। প্রধানমন্ত্রী মানবিক দিকটা বিবেচনা করছেন।
খালেদা বাসায় থাকতে পেরেছেন। তারা সাজা স্থগিত করা হয়েছে। বাকিটা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, আমি সরকারের মন্ত্রী হিসেবে তা সমর্থন না করতে পারি না। কাজেই এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। তাদের বক্তব্যকেই সমর্থন করি।
কাদের বলেন, ‘বিএনপি বলছে কিছু হলেই সরকারকে দায় নিতে হবে। আমি নিজেও মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমাদের যাদের ধর্ম বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে।
সরকার তো তাকে গলা টিপে মারছে না, তার দায় সরকারের ওপর তুলে দেবেন এটা তো ঠিক না। আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে। জন্মের সঙ্গে মৃত্যু জড়িত।
বাংলাটিভি/শহীদ



