বাংলাদেশপ্রধানমন্ত্রী

মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়াই লক্ষ্য : সংসদে প্রধানমন্ত্রী

পরিকল্পিত পদক্ষেপের ফলেই করোনার পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি গতিশীল ছিল এবং উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণে সকল শর্তই বাংলাদেশ পূরণ করতে পেরেছে- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে, একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন সংসদ নেতা। এসময় শেখ হাসিনা আরও বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বাংলাদেশের অর্থনীতি উদীয়মান এবং বিনিয়োগের বড় ধরণের বাজার সৃষ্টি হচ্ছে, এমন একটি বার্তা এখন সারাবিশ্বে পৌঁছাবে।
বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী ভাষণ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতার যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের সেই চেতনা ও লক্ষ্য বাস্তবায়ন করাই আওয়ামী লীগের নীতি। আর সরকার পরিকল্পিতভাবে কাজ করার ফলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে একটি অবিস্মরণীয় মাইলফলক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি সারাবিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের বড় সুযোগ সৃষ্টি করে দিয়েছে।কোন চক্রান্তই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না বলেও, প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button