বাংলাদেশপ্রধানমন্ত্রী
শান্তিপূর্ণ ও অংশীদারিত্বমূলক পৃথিবী গড়তে হবে : প্রধানমন্ত্রী

মহামারি করোনায় সৃষ্ট সংকট প্রমাণ করেছে কেউই আলাদা নয়, তাই শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক বিশ্বব্যবস্থা গড়ে তোলার কোন বিকল্প নেই- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলনে, বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ আহবান জানান প্রধানমন্ত্রী। এসময় নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শরনার্থীদের নিজ দেশ মিয়ানামারে প্রত্যাবাসনের জন্য শান্তিপূর্ণ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তাঁর সরকার।
বাংলাটিভি/শহীদ



