বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

আওয়ামী লীগে কেউ অপরাধ করলে ছাড় নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দলের বিতর্কিত নেতাদের বিরুদ্ধে আওয়ামী ব্যবস্থা নেয়, বিএনপি কখনও ব্যবস্থা নেয় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আয়োজিত মুজিব শতবার্ষিকীর উৎসব ‘তারুণ্যর তর্জনী’ শীর্ষক প্রতিযোগিতার সেরা ১০০ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, ডা. মুরাদের বিতর্কিত কর্মকাণ্ড সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করায় সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

বিএনপি নেতারা যখন এরকম কর্মকাণ্ড করেন, তখন তারা কোনো ব্যবস্থাই নেন না। ডা. মুরাদ ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতারা যখন অশোভন আচরণ ও অশ্লীল কথাবার্তা বলে বেড়ায়, তখন দেশের নারী নেত্রীরা এত সোচ্চার হয়না। বিএনপি অশ্লীল কথাবার্তার পৃষ্ঠপোষক বলেও এসময় মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, দল এবং সরকারের কেউ যদি ভুল করে বা এমন কোনো কর্মকাণ্ড করে যা জনগণ পছন্দ করে না, অনৈতিক ও অনুচিত তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। সাম্প্রতিক ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটি প্রমাণ করে, যেই হোক তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করেন।

বিএনপি নেতাদের কুরুচিপূর্ণ বক্তব্যের কথা উল্লেখ করে ড. হাছান বলেন, বিএনপি নেতারা যখন অশোভন কথা বলেন, তাদের বিরুদ্ধে কখনো তাদের দল থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মুরাদ হাসানের ঘটনায় নারী নেত্রীরা সোচ্চার হয়েছেন। কিন্তু বিএনপি নেতাদের বিরুদ্ধে নারী নেত্রীদের সোচ্চার হতে দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ইশরাক হোসেন এবং লন্ডনের (ইউকে) বিএনপি সভাপতি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যে দিয়েছেন। এসব কুরুচিপূর্ণ বক্তব্যের পরে বিএনপি কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? এখনো এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। এসব বক্তব্যের পরে কাউকে বিবৃতি দিতেও দেখিনি। বিএনপির তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় কুরুচিপূর্ণ বক্তব্যের অনাচার তারা করছেন। সরকারি দলের কেউ করলে অবশ্যই প্রতিবাদ হবে। হওয়াটাই স্বাভাবিক। এক্ষেত্রে সরকার বা আমাদের দল কাউকে ছাড় দেয় না, সেটার প্রমাণ সবাই পেয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে ড. হাছান মাহমুদ বলেন, এম এ মালেক ইউকেতে থাকেন, তিনি যে ভাষায় বক্তব্য রেখেছেন, এরপরে কি তার দলীয় পদ থাকা উচিত ছিল? সেগুলো এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। কই তাকে তো দল থেকে বাদ দেওয়া হয়নি। তার মানে, তারা এ ধরনের কর্মকাণ্ড ও নোংরা কথাবার্তা যারা বলে তাদের পৃষ্ঠপোষকতা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আয়নায় নিজের চেহারাটা দেখবেন। নিজের সারা গায়ে দুর্গন্ধ মেখে, অপরের দুর্গন্ধ খুঁজে বেড়ানো সমীচীন নয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button