বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সাধারন মানুষের ঢল

মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সব আওয়মী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ সর্বোস্তরের মানুষ।
সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে ৩২ নম্বরে। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে নেতা কর্মীরা। এর আগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



