নাগরিকদের মানবাধিকার রক্ষায় আন্তরিক সরকার: আইনমন্ত্রী

দেশে বাকস্বাধীনতা ও মানবাধিকার রক্ষার ব্যাপারে সরকার আন্তরিক ও সহনশীল বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক । সকালে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উন্নত বাংলাদেশের উপযোগি মানবাধিকার পরিবেশ সৃষ্টি করার লক্ষে জাতীয় মানবাধিকার কমিশন কাজ করে যাবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।
সকালে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মুল্যবোধ’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন, মানবাধিকার বৃত্তি ও অনলাইন কোর্সের উদ্বোধন এবং যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০২১ এর খসড়া হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।
এসময় আইনমন্ত্রী জানান,জনগনের মানবাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় আন্তরিক সরকার। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সব সময় বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে আসছেন।
এ সময় র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান মন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



