বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’-এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মালদ্বীপ সফররত শেখ হাসিনা আজ শুক্রবার এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীপাড়ের বাতাস।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button