রাষ্ট্রপতির সাথে বিএনপি নির্বাচনী সংলাপে না আসা গণতন্ত্রের জন্য খারাপ: কাদের

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতির সাথে বিএনপি নির্বাচনী সংলাপে আসছে না এটা গণতন্ত্রের জন্য খারাপ খবর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমণ্ডিতে দলিয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সম্মনয় কমিটির আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। নানা জটিলতা সৃষ্টি করার পরেও বিএনপি নির্বাচন কমিশন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেবে বলেও জানান কাদের।
২০১৪ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে। তবে দশম সংসদ নির্বাচনে অংশ নেয়। দলটি অংশ নিয়েছিল ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপেও।
আগামী নির্বাচনেও বিএনপি ‘আসবে এমন ধারণা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের নির্বাচনে আশার উদ্দেশ্য হচ্ছে— নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।কারণ তারা জানে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অর্জনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে পারবে না। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এটি হলো তাদের এজেন্ডা।
নির্বাচন কমিশন গঠনে আইন করা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারই আইনটা হতো, মহামারির কারণে সংসদ অধিবেশন না হওয়ায় সেটি সম্ভব হয়নি।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, শিক্ষা ও মানব সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আওয়াল শামীম প্রমুখ।
বাংলাটিভি/শহীদ



