বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

যে দলের জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে তারাই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্রমন্ত্রী

যে দলের জন্মটাই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, তারাই গত কয়েক বছর ধরে বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হওয়া লবিষ্ট ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর করণীয়’ শীর্ষক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আব্দুল মোমেন বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপি জামায়াত শুধু যুক্তরাষ্ট্রেই লবিস্ট নিয়োগে ৪ মিলিয়নের বেশি ডলার খরচ করেছে।  কোনো দেশের বিরোধী দল নিজ দেশের অনিষ্ট করার জন্য লবিস্ট নিয়োগ করার এমন নজির বিশ্বের কোথাও নেই। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লবিস্ট নিয়োগের টাকা তারা কোথায় পেল এবং এই টাকা বিদেশে পাঠাতে আইনের ব্যতয় হয়েছে কিনা সেটি বিচার্য বিষয়। তিনি বলেন, দেশের মানুষের মঙ্গল হোক এবং তারা শান্তিতে থাকুক সেটা এই ষড়যন্ত্রকারীরা চায় না। একটি রাজনৈতিক দল দেশের অমঙ্গলের জন্য ১৮টি চিঠি দিয়েছে যা খুব দুঃখজনক উল্লেখ করে আব্দুল মোমেন আরও বলেন, তাদের কাছে দেশবাসীর প্রশ্ন রাখা উচিত যে, তারা যদি দেশকে ধ্বংস করে দিতে চায় তাহলে এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button