দেশবাংলাদুর্ঘটনা

বান্দরবানের ব্রেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক উল্টে চালক নিহত

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়িতে বেইলি ব্রিজ ভে‌ঙে ট্রাক উল্টে চালক নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (২‌ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ‌বান্দরবান-রুমা সড়‌কের মুরুং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।নিহত ট্রাকচাল‌কের  নাম আবদুল গফুর (৫৫)।

এক‌টি চালবোঝাই ট্রাক বান্দরবান থে‌কে রুমা যাওয়ার প‌থে রোয়াংছ‌ড়ির মুরুং বাজা‌রের আগে বেইলি ব্রিজের মাঝামা‌ঝি স্থানে পৌঁছা‌নোর পর হঠাৎ ব্রিজ‌টি ভে‌ঙে প‌ড়েএতে ব্রিজের ওপর ট্রাক‌টি উল্টে প‌ড়ে চালক আবদুল গফুর ঘটনাস্থ‌লেই মারা যান। ব্রিজ ভে‌ঙে পড়ায় বান্দরবান-রুমা সড়‌কের যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে গে‌ছে।

বান্দরবান থে‌কে চালবোঝাই ট্রাক ব্রিজে ওঠার পর ব্রিজ ভে‌ঙে ট্রাক‌টি উল্টে যায়। এতে চালকের মৃত্যু হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button