বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

চালের চাহিদার অনুপাতে উৎপাদন বাড়াতে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে: কৃষিমন্ত্রী

এবছর আউশ, বোরো ও আমনে রেকর্ড উৎপাদন হয়েছে। সরকারি মজুদও সর্বকালের সর্বোচ্চ, তারপরও চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

চালের চাহিদার অনুপাতে দ্রুত উৎপাদন বাড়াতে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন
সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধানের উৎপাদন বাড়াতে অতি উচ্চফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের আবাদ বৃদ্ধি সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, দেশে এই আমনের মৌসুমে নবান্নের সময়ও চালের দাম বাড়ছে। এ অবস্থায়, চালের মূল্য নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হলে দ্রুত চালের উৎপাদন বাড়াতে হবে। এটি করতে হলে অতি উচ্চফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের আবাদ বাড়াতে হবে। সেলক্ষ্যে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। এসময় চালের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে আব্দুর রাজ্জাক বলেন, সব মিলিয়ে চালের চাহিদা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে, চালের দাম কিছুটা অস্থিতিশীল ও ঊর্ধ্বমুখী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button