বাংলাদেশপ্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে, মুজিববর্ষ উপলক্ষে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গনভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি একথা বলেন। এসময় দেশের শিক্ষার্থীরা সারাবিশ্বে মেধার স্বাক্ষর রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর অন্ধকারে পড়ে নেই।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিলো বলেই্ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন আনতে পেরেছে। যার ধারবাহিকতায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গোটাবিশ্বই এখন হাতের মুঠোয় চলে এসেছে।

বঙ্গবন্ধু কন্যা আরও বলেন বলেন, জাতির পিতা মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। শিক্ষা, বিজ্ঞান সবদিক দিয়েই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এজন্য তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।

নতুন প্রজন্মের হাত ধরেই জাতি সমৃদ্ধ এক বাংলাদেশ পাবে বলে এসময় প্রত্যাশাও ব্যক্ত করেন সরকারপ্রধান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button