বাংলাদেশপ্রধানমন্ত্রী
জয় বাংলা স্লোগানেই বিশ্বময় পৌঁছাতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জয় বাংলা স্লোগানের মধ্য দিয়েই বাংলাদেশ সারাবিশ্বের কাছে পৌঁছাতে চায় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল উদ্দীপক স্লোগান জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা উপলক্ষে আয়োজিত ‘জয় বাংলা’ শীর্ষক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দুরদর্শিতাই ছিলো সকল অর্জনের মূলশক্তি। এসময় তিনি আরো বলেন, নিজস্ব পরিকল্পনায় মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ।



