বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

সোনার বাংলা গড়তে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই আজকের দিনের প্রত্যয়: কাদের

সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কাদের বলেন, অনেক রক্তপাত ও অশ্রু পথের উপরে হাজার বছর লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এখন যে সংগ্রাম, তাহলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button