প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ তাদের বাদ দিয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যাক্তিদের আত্মনির্ভরশীল করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
মঙ্গলবার (২৯ মার্চ) মানিকগঞ্জ জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সি আর পি, মানিকগঞ্জ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে। ভাতা প্রদানের পাশাপাশি তাঁদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।সিআরপি, মানিকগঞ্জ প্রতিবন্ধীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করবে।
অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলরী এ. টেইলর, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. এম. তারিকুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশ সহকারি আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক, মানিকগঞ্জ মোঃ সারোয়ার হোসেনও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাটিভি/শহীদ



