বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য জনগণ বিএনপিকে চায় না: কাদের

নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর জনগণ চায় না, এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন দেখেশুনে মনে হয়, বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো দিশেহারা। তারা কখন যে কী বলে, সেটা নিজেরাও জানে না।জনগণ শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অর্জনে খুশি, তাই তারা আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকেই বেছে নেবে। বিএনপি এখন থেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে।

আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’—বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে আওয়ামী লীগ নয়, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপিই এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আওয়ামী লীগ নির্বাচন-নির্বাচন খেলা খেলে আগামী জাতীয় নির্বাচনের বৈতরণি পার হতে চায়’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য হাস্যকর মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ জানে, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য।

শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্রে পরিচিতি পেয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের ওপর আমাদের আস্থা শতভাগ। কাজেই নির্বাচন নিয়ে খেলার প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।ওবায়দুল কাদের বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ওপর আস্থা রাখুন, নির্বাচনে আসুন। ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাকে চাইবে, সে-ই ক্ষমতায় আসবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button