বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহ মাঠে আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাটিভি/শহীদ



