বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ক্ষেত্রে ভালো: তথ্যমন্ত্রী

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ক্ষেত্রে ভালো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ।

সন্ধায় আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ সম্পাদক ফোরাম আয়োজিত মাহে রমজান ও গণমাধ্যম শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করে বিধায় সরকার দলীয় এমপিরাও জেলে যায়, সরকারের বিরুদ্ধে আদালতের রায় হয়।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভার এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  অধ্যাপক ড.আ.আ.ম.স আরেফিন সিদ্দিকী,জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নাইমুল ইসলাম খান,সাংবাদিক নেতা ওমর ফারুক, দীপ আজাদ,সোহেল হায়দার চৌধুরী সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক  ও সাংবাদিকবৃন্দ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button