বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বন্ধু প্রতিম দেশগুলোর সাথে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে: কাদের

বন্ধু প্রতিম দেশগুলোর সাথে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক  উপ-কমিটির চেয়ারম্যান ড.  জমির ও সদস্য সচিব ড. শাম্মি আহমেদ,  মন্ত্রীপরিষদের সদস্যবর্গ এবং  আওয়ামী লীগের  কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩০ টি দেশের কূটনীতিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button