বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

একনেকে ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন

৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম প্রমুখ।পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে জানান, সিটি কর্পোরেশনকে নিজস্ব আয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ঢাকার দিকে (সরকারের) তাকিয়ে থাকলে চলবে না। এখন আপাতত প্রকল্প দেওয়া হলেও অবকাঠামোগত এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ড্রেনেজের পানি সরাসরি নদীতে ফেলা যাবে না। সিইটিপি স্থাপন করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী জানান, সি পাওয়ার প্রকল্পের নাম পরিবর্তন করে হার পাওয়ার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতকালে যখন বেশি দুধ উৎপাদন হয় এখন গুড়ো দুধ অথবা বিকল্প খাদ্য তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দুধের বিকল্প ব্যবস্থা বাড়তে কারিগরি সহায়তা দেওয়া হবে।

তিনি বলেছেন, উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন তৈরি করতে হবে। এছাড়া বহদ্দার হাটের খাল খনন প্রকল্পটি এবারই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এটা যাতে আর সংশোধনের জন্য না আসে। এর বাইরে নদী দূষণ প্রতিরোধে তৎপর থাকতে নির্দেশনা দিয়েছেন নদী কমিশনকে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button