বাংলাদেশ
বেড়েছে সেমাই, চিনি, পোলাও চাল এবং মুরগীর দাম

ঈদের জন্য বাজারে সেমাই, চিনি, মসলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। চাহিদা বাড়ায় দাম বেড়েছে মুরগী, পোলাও চালের। এদিকে ঈদের আগেই আবারও অস্থির হয়ে উঠেছে ভোজ্যতেলের বাজার।
ঈদ ঘিরে রসনা বিলাসের উপকরণ কিনতে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে নিত্যপণ্যের মধ্যে চিনি, সেমাই, তেল, পোলাও চাল কেনার ভীড় বাজারের মুদি দোকানগুলোতে।
ক্রেতারা বলছেন, বাজারে সেমাইয়ের দাম প্যাকেট প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। সেই সাথে দাম বেড়েছে পোলাও চালের। মসলার দাম মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও ঈদের আগে ফের অস্থির হয়ে উঠেছে ভোজ্যতেলের বাজার।
এদিকে, গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও ঈদ উপলক্ষ্যে মুরগীর দাম চড়া। তবে, কাঁচাবাজারে শসা, টমেটো, লেবুর দাম সহনীয় রয়েছে।



