বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

দেশে শ্রমিকদের অধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং শ্রমিকদের উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১মে) চট্টগ্রাম নগরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিবছর ঈদযাত্রায় মানুষকে যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়, এবার তা হয়নি। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক নির্বিঘ্নে হয়েছে। এ বছর মহাসড়ক ও রেলের ব্যবস্থাপনা অনেক ভালো ছিল।

তিনি আরো বলেন, আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ছিল ১৬৫০ টাকা। এখন সেটি ৮ হাজার টাকায় উন্নীত হয়েছে। এভাবে বিভিন্ন খাতের শ্রমিকদের মজুরি ৬ থেকে ৮ গুন বেড়েছে। আজ দেশে সার্বিকভাবে খেটে খাওয়া মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।বিএনপি ক্ষমতায় থাকাকালীন শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছিল। তখন তাদের ওপর গুলি চালানো হয়েছে। এখনকার চিত্র ভিন্ন। এটি হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে অন্যদের পার্থক্য।

হাছান মাহমুদ বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হয়েছে। তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এটি প্রধানমন্ত্রীর নানাবিধ পদক্ষেপ কারণেই সম্ভব হয়েছে।

মির্জা ফখরুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবে’- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুলরা ক্ষমতা থাকাকালীন আদমজীর শ্রমিকরা আন্দোলন করেছিল। তখন বিএনপি কী করেছিল তা সবাই জানে। কৃষি শ্রমিকরা যখন কৃষি উপকরণের জন্য আন্দোলন করেছে, তখন তাদের গুলি করে হত্যা করা হয়েছিল।

বিএনপি ইতিহাস বিকৃতি করে উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যাকে যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল, তখন ভারতে ছিলেন। শেখ হাসিনা যেন দেশে না আসেন, সেজন্য সমস্ত প্রচেষ্টা জিয়াউর রহমান করেছিলেন। নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন। বঙ্গবন্ধুকন্যা ঘোষণা করেছিলেন যেকোনো মূল্যে তিনি বাংলাদেশে আসবেন। তার মনোভাব ও আন্তর্জাতিক নানা চাপের কারণে শেখ হাসিনাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছিলেন জিয়াউর রহমান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button